প্রিন্ট এর তারিখঃ Nov 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2026 ইং
‘ইউক্রেন যুদ্ধ চললে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়বে’

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ইউক্রেন যুদ্ধ যত দিন চলবে, রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ততই বাড়বে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, বুধবার চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে এ কথা বলেন তিনি। এর এক দিন পর যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।
কার্নি বলেন, ‘নিষেধাজ্ঞা খুবই বাস্তব। এই যুদ্ধ যত দিন চলবে, নিষেধাজ্ঞাও তত বাড়তে থাকবে।’
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।